টেকনাফে দেড় কেজি আইসসহ আটক ১

আব্দুস সালাম, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ মীর কাশেম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃত মীর কাশেম টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত আলী হোছনের ছেলে।

বৃহস্পতিবার রাতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় তার বসতঘর থেকে আইসসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় বসতঘরে আইসের একটি বড় চালান আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালানোর সময় মীর কাশেমকে আটক করা হয়। পরে ঘরের কাঠের আলমারির ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের মূল্য সোয়া ৭ কোটি টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামিকে মাদক আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights