ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকিতে ‘হতাশা ও দুর্বলতা’ দেখছে ইরান

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমাগত হুমকিকে তাদের ‌‘হতাশা ও দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের এক বিবৃতিতে জানান, ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের চরম হতাশা থেকেই ইরানকে নতুন করে যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছেন।

মোখবের বলেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকি থেকে ক্ষমতার চেয়ে বরং তাদের চরম হতাশার গন্ধই বেশি পাওয়া যাচ্ছে।’

ইরানি এই শীর্ষ উপদেষ্টা জোর দিয়ে আরও বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে তৈরি হওয়া এই ‘দুর্বলতা’ ইরান অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন করতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights