ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাঁচ শিক্ষক।

পদত্যাগ করা পাঁচ সহকারী প্রক্টর হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights