দিনাজপুরে এসডো-এর উদ্যোগে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি ঃ পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পরিবেশগত শিক্ষা কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরে ২ দিন ব্যাপী সচেতনতামুলক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর বুধবার ২০২৬ দিনাজপুর জিলা স্কুলের প্রভাতী এবং দিবা শাখার তৃতীয় হতে নবম শ্রেণীর ছাত্রদের অংশগ্রহণে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর বাস্তবায়নে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিউচুযাল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় কর্মসুচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডো এর প্রতিষ্ঠাতা ড. শাহারিয়ার হোসেন।এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর
প্রোগ্রাম অ্যাসোসিয়েট সাদী মোহাম্মদ হৃদয় ও কমিউনিকেশন এসোসিয়েট ফারিয়া ইসলাম -এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, দৈনিক উত্তরবাংলা’র নির্বাহী সম্পাদক ও এসডো এর লোকাল কো-অর্ডিনেটর জিনাত রহমান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্রাঞ্চ ম্যানেজার শাহ মোঃ আবুসালেহ, ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রুপম, এসডো’র প্রজেক্ট এসোসিয়েট নিলুফা ইয়াসমিন, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা।
৫ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
