দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
দেশের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এই ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশপন্থী শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত অপশক্তিকে মোকাবিলা করতে বাংলাদেশপন্থী শক্তির রাজপথে শক্ত অবস্থান নেওয়ার বিকল্প নেই।

সরকার পোশাকশ্রমিকদের দাবি বাস্তবায়ন করবে জানিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন রাশেদ খাঁন।

তিনি বলেন, অন্যথায় আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলেও ওরা করতে দেবে না। ওরা আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights