ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দেয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনোই অন্য ধর্মের মানুষের ওপর নিপীড়নে বিশ্বাস করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মধ্যে সমান অধিকার ও সম্প্রীতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।

তিনি বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ।

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ভাটোদ্বারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে দুলু এসব কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

পরে বিকেলে সোনাপাতিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দুলু। মকছেদ আলীর সভাপতিত্বে জনসভায় দুলু বলেন, দেশের মানুষ ধানের শীষেই আস্থা রাখে। বিএনপি ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে না; বিএনপি রাজনীতি করে এই দেশের মানুষ ও দেশের স্বার্থ নিয়ে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। এ কারণেই জনগণ দলটিকে কখনো অবমূল্যায়ন করবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights