নড়াইলে বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘প্যালেস্টাইন সিনেমা ডেজ’ উদযাপিত
নড়াইল প্রতিনিধি
বিশ্বব্যাপী চলমান ‘Palestine Cinema Days Around the World’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে নড়াইলে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ (৩রা নভেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় চিত্রা ফিল্ম সোসাইটি ও ফিল্মল্যাব প্যালেস্টাইন-এর যৌথ উদ্যোগে এবং এফ ফর ফিল্মস এর বিশেষ সহযোগিতায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ফিলিস্তিনের ওপর নির্মিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
চিত্রা ফিল্ম সোসাইটির সভাপতি আহসান হাবীব মেজর এর সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী,চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস, কবি, ও সমালোচক সাহরান মোর্শেদ , চলচ্চিত্র নির্মাতা মানস মেহেদী , কবি লেখক পিয়াস মজিদ, শিল্পী ও লেখক জান্নাতুল ফেরদৌস জান্নাত ,নাজমুল হাসান লিজাসহ অনেকে ।
যে সব চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘গাজাওয়াতি, মাহা’, ‘গাজাওয়াতি, ফিদা’, ‘দ্য ফ্লাওয়ার্স স্ট্যান্ড সাইলেন্টলি, উইটনেসিং’ এবং ১৯৮৭ সালের বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘দ্য ড্রিম’।
চলচ্চিত্র নির্মাতা ও কিউরেটর পার্থ সেন গুপ্তের পরিকল্পনা ও সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি প্রদর্শনী শেষে ছিল মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
