নিগারদের বিশ্বকাপ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

দেশ ছাড়ার আগে বাংলাদেশ নারী দলের কোচ সারোয়ার ইমরান বেশ জোর গলাতেই জানিয়েছিলেন, এবারের টি-২০ বিশ্বকাপে টার্গেট তিন জয়। নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ শুরু হয়ে গেছে। নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ্বের মিশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বার্মিংহামে নিগার বাহিনী মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। নিগার বাহিনী বিশ্বকাপ শুরু করছে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ রানের হারে তিক্ত স্বাদ নিয়ে। বিশ্বকাপ শুরুর দিনে জিতেছে স্বাগতিক ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ৮৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। স্বাগতিক ইংলিশদের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার ড্যানি হোয়াইট হজ। ১০৫ রানের ইনিংস খেলেন ৬২ বলে ১৩ চার ও এক ছক্কায়। আরেক ম্যাচে স্কটল্যান্ড ৪০ রানে হারায় প্রতিবেশী আয়ারল্যান্ডকে। অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। দুটি দলই নিগারদের গ্রুপে। নিগারদের দ্বিতীয় ম্যাচ ১৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে প্রথম অংশ নেয় ২০১৪ সালে। ঘরের মাঠে প্রথম আসরেই জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩ ও ২০২৪ সালের বিশ্বকাপগুলোতে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights