নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা
কক্সবাজার প্রতিনিধি
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ‘ প্রতিপাদ্যে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ কক্সবাজার সার্কেলের পক্ষ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন বিআরটিএ, কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোহাম্মদ কামরুজ্জামান, মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো.জানে আলম, সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ এবং স্কুলের শিক্ষকবৃন্দ।
কীভাবে রাস্তা পারাপার হতে হবে, যাত্রী হিসেবে করণীয়, চালক হিসেবে করণীয় এবং পথচারী হিসেবে কি করণীয় সে বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও সড়ক কীভাবে নিরাপদ করে দুর্ঘটনা কমিয়ে আনা যায় সে বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
সভায় প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে লিফলেট, প্রসপেক্টাস, ট্রাফিক সাইন সম্পর্কিত লিফলেট বিতরণ ও নাস্তা বিতরণ করা হয়।
