নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু হলেও উপস্থিতি কম

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার ৫টি আসনের ৬৭৩টি কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন। রবিবার সকালে শীতের প্রকোপ বেশি থাকায় ভোটার উপস্থিতি কম। নেত্রকোনা পৌর শহরের সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, সকাল পৌনে আটটায় পোলিং এজেন্টরা কেন্দ্রের দায়িত্ব পালন করছেন।

শহরের মোক্তারপাড়া আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষদের কিছুটা উপস্থিতি দেখা গেলেও তারা আসছেন আর ভোট দিয়ে চলে যাচ্ছেন।

এদিকে সকাল ৮টায় বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের প্রার্থী ইসলামী ঐক্য জোটের (মিনার) মো. ইলিয়াস। তিনি ৮টা এক মিনিটে নিজের ভোট প্রদান করে জানান, সুষ্ঠু নির্বাচন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights