পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরলা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো উপজেলার বরলা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল(৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশের একটি টিমকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights