পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে : চিফ হুইপ
অনলাইন ডেস্ক
পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোনো প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।
তিনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে… এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব, কোনো অপরাধীকে তারা যেন আশ্রয় না দেয়।
তিনি আরও বলেন, পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে।
একইসঙ্গে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন বলেও জানান চিফ হুইপ।
