পিরোজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে শনিবার শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। শনিবার সন্ধ্যায় শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, শিশুটিকে ডেকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। সেখানে তার সঙ্গে থাকা আরেকজন বাইরে পাহারা দেয়।

তিনি আরও জানান, শুক্রবার রাতে তার বাচ্চা অসুস্থ বোধ করলে তাকে আগেরদিনের ঘটনা জানায়। ওই কিশোর শিশুটি এ ঘটনা বাবা মাকে বললে মেরে ফেলার ভয় দেখায়।

এরপর শনিবার সকালে শিশুটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়।

‎‎পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহমেদ জানান, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।
‎
‎এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights