প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যার-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ঢাকা, অক্টোবর ৩১, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লি:। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির আওতায় ইনডিটেকস সফটওয়্যার লি:-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ইনডিটেকস সফটওয়্যার লি:-এর ভাইস চেয়ারম্যান নাঈম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মো. রোমেনিও নিমেরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; এভিপি এবং পেরোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইফতেখার হোসেন; এভিপি ও হেড অব পেরোল সার্ভিস তাসনিম রহমান। এছাড়াও ইনডিটেকস সফটওয়্যার লি:-এর হেড অব এইচআর মোহাম্মদ নুরুল ইসলাম খান আহসান; এইচআর ও অফিস অ্যাসোসিয়েট মারওয়া নূর সানি সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
