ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩

অনলাইন ডেস্ক

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের সাইদুর রহমানের ছেলে আল সামী (২ মাস), সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের দাউদ মণ্ডলের স্ত্রী আনোয়ারা (৪৫) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কামাল শেখের স্ত্রী সাজেদা বেগম (৪০)। রবিবার সকালে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী শিশু ও দুইজন নারী মারা গেছেন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১১০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।

সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ হাজার ৪৯০ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights