বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বড়ইতলী পাড়ায় আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য চ নু মং।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অগ্নিকাণ্ডে আপনাদের যে ক্ষতি হয়েছে, তা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে সবার সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় তারাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নৈমাখিং মার্মা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তারাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংবা থোয়াই মারমা, বড়ইতলী পাড়ার কারবারি চিংসামং মার্মা, জেলা পরিষদের সদস্য মাওসেতুন তঞ্চঙ্গাসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
