বিশ্বনাথে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব আলীকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব আলী ওই গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আফতাব আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার (বিশ্বনাথ জিআর-১৬/২৪) আসামি। এ মামলায় আদালত তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিলেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বরূপ চক্রবর্তী জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শনিবার রাতে আফতাব আলীকে গ্রেপ্তার করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights