ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার গুজরাটের মেঘানিনগরে এই বিমান দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গেছে ভারতীয় দমকলের অন্তত সাতটি ইউনিট। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নেওয়া হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights