ভারতে কুকুরকে মদ ‘খাইয়ে’ নির্যাতন, অতঃপর…

অনলাইন ডেস্ক

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপাত জেলায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানে এক পথকুকুরকে মদ খাইয়ে নির্যাতন করেছে এক যুবক। এ ঘটনায় ইতোমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম জিতেন্দ্র ওরফে বাল্লাম। তার বিরুদ্ধে পশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, রাতের অন্ধকারে রাস্তার ধারে একটি পথকুকুরকে জোর করে চেপে ধরেন ওই যুবক। কুকুরটি পালানোর চেষ্টা করলে যুবক তার গলা জড়িয়ে চেপে ধরেন। যুবকের হাতে ছিল একটি মদের বোতল। সেই বোতল খুলে জোর করে তিনি মদ ঢেলে দেন কুকুরটির মুখে। তখনও কুকুরটি পালানোর চেষ্টা করছিল। কিন্তু জোর করেই তিনি কুকুরটির মুখে মদ ঢেলে দেন। ওই ঘটনা ক্যামেরাবন্দিও করা হয়। অভিযুক্তের পরিচিত কেউ ওই ঘটনা ক্যামেরাবন্দি করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। যুবকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠতে থাকে। বাঘপাত পুলিশের সোশ্যাল মিডিয়া সেল এবং স্থানীয় থানার পুলিশেরও নজরে আসে বিষয়টি। কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় পুলিশ। শুরু হয় অনুসন্ধান। ওই ঘটনায় সন্দেহভাজন যুবককে চিহ্নিতও করে পুলিশ। শেষে রবিবার রামলালা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে পশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। সূত্র: ফ্রি প্রেস জার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights