মক্কা অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা, প্রতিহতের দাবি সৌদি জোটের
অনলাইন ডেস্ক
সৌদি আরবের মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত এই জোট জানিয়েছে, ড্রোন দুটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোন ভূপাতিত করার ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ ঘটনায় হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছিল হুথিরা।
গত কয়েক দিনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরব লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলা সৌদি নেতৃত্বাধীন জোট প্রতিহত করে আসছে।
সূত্র: আল-জাজিরা।
