মালয়েশিয়ায় বাংলাদেশের সাউথ পয়েন্টের গৌরবময় অর্জন

অনলাইন ডেস্ক
এশিয়ান থ্রোবল প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের বালক দল। গত ১৬ ও ১৭ নভেম্বর মালয়েশিয়ার সেলায়াংয়ে এশিয়ান থ্রোবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে বাংলাদেশের দলটি।

প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও ইন্দোনেশিয়া অংশগ্রহণ করে। আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের বালক দল।

পুরস্কার বিতরণ করেন ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশন ও এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি মালয়েশিয়ার ড. মুস্তাফা বিন মালুত দাতো সেরি। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ড. লতিফ উদ্দিন আহমেদ ও বাংলাদেশের রেজাউল করিম। ম্যাচ পরিচালনা করেন শ্রীলঙ্কার মুহাম্মেদ রমেশ মেহরাজ।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ায় সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের সভাপতি কর্নেল মো. শামসুল আলম, পি এস সি (অব.) ও বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ড. শরীফ আশরাফ উজ জামান সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights