মালয়েশিয়া-সিঙ্গাপুর নয়, ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা সরকারের : প্রতিমন্ত্রী ইশরাক

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ আসনে তীব্র গ্যাস সংকট, পানি সংকট, বায়ু দূষণ, মাদক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু নাগরিক সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। সমস্যাগুলো চিহ্নিত করে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগে নথি পাঠানো হয়েছে। মালয়েশিয়া সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা এই সরকারের।

ধীরে ধীরে এসব সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights