মিরপুর টেস্ট: ফিফটি করা চন্দরপলকে ফেরালেন শরীফুল

অনলাইন ডেস্ক
মিরপুর টেস্টে তৃতীয় দিনে নিজের তৃতীয় ওভারেই সাফল্য পেয়েছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসারের দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দরপল।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন চন্দরপল। তবে বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চন্দরপলের বিদায়ে ভেঙেছে ১৩৬ বল স্থায়ী ৬৫ রানের পঞ্চম উইকেট জুটি।

১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে ফিরেছেন চন্দরপল। তার বিদায়ের পর ক্রিজে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। অন্য প্রান্তে অপরাজিত আছেন জাস্টিন গ্রিভস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভারে পাঁচ উইকেটে ১৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights