মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩২), বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিচুর রহমানের ছেলে আবিদুর রহমান শ্রাবণ (২৭) এবং গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে মো. শাকিল শেখ (২৬)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াসিনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় আবিদুর রহমান শ্রাবণের কাছ থেকে ১২০ পিস এবং শাকিল শেখের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ইয়াসিনের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights