রাজধানীতে ইয়াবাসহ ৪ জন আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ। রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকার খাদেমুল মাদরাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় খাদেমুল মাদরাসার সামনে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের চারজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights