রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুর মডেল থানা ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর মডেল থানা পুলিশ অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছেন আল আমিন, সজল, ফয়সাল খান, নকিব মাহমুদ, সোলায়মান, রুবেল মোল্লা, সিজিল মিয়া, বাবুল মোল্লা, সাফওয়ান, শাওন হৃদয়, নিলয়, আলমাস, গোলাম মোর্শেদ, রজব আলী, সজীব, শামীম, রনি, হাসান, রিয়াদ হোসেন, শারপিন, সাইফুর রহমান, আলআমিন, আতিকুল ইসলাম আতিক, জহিরুল ইসলাম রনি, বাবু, জাহিদুল ইসলাম, সোয়েব আক্তার, ইব্রাহিম গাজী, রবিউল ইসলাম হিরা, আরিফ আজিজ, জুয়েল, হানিফ, নুর আলম, রমজান, রিয়াজ, সিরাজুল ইসলাম, আল মাজিদ, নিজাম উদ্দিন রাব্বী, মোহাম্মদ উল্লাহ খান রুবেল, জান্নাতুল ফেরদৌস, নুরজাহান ও বান্ধি।

অন্যদিকে, একই দিনে মুগদা থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। তারা হলেন ইমন ওরফে টাইগার ইমন, মামুন ভূঁইয়া, খাদিজা আক্তার, রিজাউল মাতুব্বর, সাজ্জাত মোল্লা শিশির, রাহাত, রেজাউল করিম ওরফে রিয়াজ, ইউনুস, রমজান, রানা, শফিকুল ইসলাম ওরফে সাইফুল এবং নাহিদুল ইসলাম লিখন।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights