রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর। গতকাল মঙ্গলবার আইসিজে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এ মামলা করেছিল।

আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগ শহরে এই আদালতের পিস প্যালেসে ১৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকরা রায় পড়া শুরু করবেন।

মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। ইসরায়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights