র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশের রুনা খান

অনলাইন ডেস্ক

এশিয়ার নোবলেখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেয়া হয় এ সম্মাননা।

২০২৬ সালে ৬৮তম ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে রুনা খানের হাতে তুলে দেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই। এর আগে ১১ নভেম্বর আয়োজিত একটি পাবলকি লেকচার অনুষ্ঠানে রুনা খান তার অগ্রযাত্রা এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

জনসেবামূলক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড-কে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। রুনা খান হচ্ছেন ১৪তম বাংলাদেশী হিসেবে এই সম্মাননা গ্রহণ করেন।

অ্যাওয়ার্ড গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে আমি র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছি, যারা আমাদেরকে তাদের পাশে দাড়ানোর সুযোগ করে দিয়েছে। আর প্রান্তিক মানুষের পাশে দাড়িয়ে তাদের ভাগ্য উন্নয়নে সফলভাবে এগিয়ে যেতে সহযোগিতা করেছে ফ্রেন্ডশিপ পরিবার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights