লেবানন থেকে ৪০ জন দেশে ফিরবেন মঙ্গলবার

অনলাইন ডেস্ক

লেবাননের যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদে‌শি নাগ‌রিক। স্থানীয় সময় রবিবার (০১ ডিসেম্বর) রা‌তে এই তথ‌্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌বেন। বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ, গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রেন। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছে ৬৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights