শান্তদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মালিবাংওয়ে মাকেটাকে বাংলাদেশের ক্রিকেট দলের হকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। মালিবাংওয়ে চলতি বছরের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি মালিবাংওয়ে মোহাম্মদ সালাহউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

তিনি সম্প্রীতি বিসিবির ‘হাই পারফরম্যান্স ইউনিট’-এর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। ৪৬ বছর বয়সী মাকেটা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের কোচিং বহরে যোগ দেবেন। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটিমাত্র টেস্ট এবং এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে।

‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ (সিএসএ)-র লেভেল-৪ সনদপ্রাপ্ত কোচ মাকেটার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া, আন্তর্জাতিক এবং হাই-পারফরম্যান্স ক্রিকেটে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। এক বিবৃতিতে মাকেটা বলেন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদটি গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিলসহ এবং অন্যান্য কোচিং স্টাফদের সাথে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। এই সুযোগের জন্য আবারও ধন্যবাদ। এই যাত্রা শুরু করতে এবং বাংলাদেশ জাতীয় দলের জন্য অবদান রাখতে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।

এর আগে মাকেটা দক্ষিণ আফ্রিকা পুরুষ জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, ন্যাশনাল একাডেমির প্রধান কোচ এবং ‘ওয়ারিয়রস’ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন, যার মধ্যে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপও অন্তর্ভুক্ত ছিল।

সেই সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ক্ষেত্রেও তিনি কোচিং দলের অংশ ছিলেন। উদীয়মান খেলোয়াড়দের নিয়েও মাকেটা ব্যাপকভাবে কাজ করেছেন; তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়েছেন এবং ন্যাশনাল একাডেমিতে ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার কাজে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়ে ক্রিকেটের সব ফরম্যাটেই কোচিং করিয়েছেন।

সর্বশেষ মাকোয়েতা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও ন্যাশনাল একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সাথেও কাজ করেছেন। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমে ‘সাউথ আফ্রিকা ইমার্জিং’ দল সিএসএ ওয়ান-ডে কাপের ডিভিশন-২ শিরোপা জয় করে। এছাড়াও তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights