সাতক্ষীরায় একজনের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

দেবহাটার ভাতশালা-কোমরপুর সুইস গেট সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে পথচারীরা মরদেহটি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিকভাবে শনাক্ত করে। নিহত মনিরুল কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফেরেনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়।

তিনি আরো জানান, যেখানে মরদেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেন না।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, পুলিশ মরদেহটি উদ্দার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতোপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights