সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ায় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আবদুল্লাহকে শোকজ নোটিস দিয়েছিলেন নাহিদ ইসলাম, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। রাশেদ খান তাঁর পোস্টে লেখেন, ১৯ জুলাই, যেদিন জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানুষ শহীদ হন, সেদিন আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেন তারা। একই সময়ে আবদুল কাদেরের ঘোষিত ৯ দফা দাবি বানচাল করতে আট দফা কর্মসূচি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও লেখেন, লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে! আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আবদুল কাদেররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights