সালথায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মারিয়া আক্তার ওরফে মাবিয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চরপাড়া নামক এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। মাবিয়া ওই এলাকার হাফিজুল শেখের স্ত্রী বলে জানা যায়।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময়ে বাবার বাড়ির টিনের বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের দাবি।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights