সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

গঠিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিতে এমদাদুল হক পলাশকে আহ্বায়ক এবং শামসুজ্জামান পনিরকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী নজরুল ইসলাম বাবুল, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও মো. নাছির উদ্দীন।

অন্যদিকে, তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক পলাশ। কমিশনার হিসেবে রয়েছেন- শামসুজ্জামান পনির ও সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের, আব্দুল্লাহ আল মাসুদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভা শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের মা-বাবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights