সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

অনলাইন ডেস্ক

ইয়েমেনের দুটি প্রদেশে সৌদি আরবের ভাড়াটে সেনাদের সমাবেশে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই জোড়া অভিযানে বহু শত্রুসেনা হতাহত হয়েছে। একই সঙ্গে বেশ কিছু সামরিক যান ও অস্ত্র ডিপো ধ্বংস হয়ে গেছে।

সারি জানান, আদেন প্রদেশের সালাহ আল-দিন এলাকায় সৌদি ভাড়াটে বাহিনীর গোপন সমাবেশ ও তাদের অস্ত্র ডিপোগুলোকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে লাহজ প্রদেশের আল-ওয়াহত এলাকাতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালানো হয়েছে।

এই জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেন তিনি। ইয়েমেনি বাহিনীর এই নিখুঁত অভিযানে বিপুলসংখ্যক শত্রুসেনার ট্যাংক ও সামরিক যানও ধ্বংস হয়ে গেছে।

এছাড়া বদর আল-হারবি নামের এক সৌদি কর্মকর্তার পরিচালিত প্রধান অস্ত্র ডিপোগুলোও এই হামলায় ধ্বংস হয়ে গেছে।

সূত্র: মেহের নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights