হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে তা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ঢালিহাটিতে পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে মোস্তাফিজুর রহমান মমিন নামে দুই বছরের শিশু।

বিকালে সে অন্য শিশুদের সাথে খেলা করার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মমিন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের শামীম আহমেদের ছেলে।
অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা ৭নং ওয়ার্ডে ওয়াসিম মিয়া নামে ১৩ মাসের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মিঠু মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায় ওয়াসিম মিয়া। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights