হামজা-শামিত-জায়ানদের নিয়ে একাদশ, এবারও নেই ফারহান ওয়াহিদ
অনলাইন ডেস্ক
ফিফা আসিয়ান কাপে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নেওয়া বাংলাদেশ আজ আনুষ্ঠানিকতা শেষ করবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জাকার্তায় শুরু হবে ম্যাচটি।
এ সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলার ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদকে এ ম্যাচেও একাদশে রাখেননি কোচ টমাস ডুলি।
২৩ সদস্যের স্কোয়াডে থাকা ৯ প্রবাসীর মধ্যে ফারহান আলী ওয়াহিদ ও ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলাম আছেন বেঞ্চে। হামজা চৌধুরী, শামিত সোম, জামাল ভূঁইয়া ও তারিক কাজীসহ ৭ প্রবাসী জায়গা পেয়েছেন ডুলির একাদশে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শামিত সোম।
