১১ কোটি টাকা ব্যয়ে গাংনীতে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ৩০ পৌরসভার স্যানিটেশন, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ডাম্পিং স্টেশন ও তিনটি সড়কের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. এ.এস.এম. নাজমুল হক সাগর এ প্রকল্পর উদ্ধোধন করেন।

গাংনী পৌর মেয়র আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডাম্পিং স্টেশনসহ এ প্রকল্প কাজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights