২১দিন পর অপহৃত শিশু উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ

২১ দিন পর উদ্ধার হয়েছে কক্সবাজারের টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহ। গত ৯ মার্চ টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহরণের শিকার হয় ৬ বছরের ওই শিশু।

পুলিশের অভিযানে ওই শিশু উদ্ধার হয়েছে জানিয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এই অপহরণের ঘটনায় জড়িত চক্রের সকল সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে কিভাবে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ওসি ওসমান গনি।

ওসি বলেন, এ বিষয়ে রবিবার (৩১মার্চ) সকালে থানার কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
ছোয়াদ বিন আব্দুল্লাহ উপজেলার হ্নীলার পূর্ব পানখালী এলাকার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। সে ওই এলাকার আবু হুরাইরা (রাঃ) মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights