২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ২১৯ জন।

গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ নয় হাজার ৮৫৪ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯৯ হাজার এক হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights