৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের বেশ কিছু এলাকায়। বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত এই গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে এই সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) এবং শীতলক্ষা নদীর পশ্চিম তীরবর্তী পুরো নারায়ণগঞ্জ অঞ্চলের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানায়, এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights