৭ দফা দাবীতে ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, নবম পে স্কেলের সুবিধা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ ৭ দফা দাবীতে ঝিনাইদহে সম্মেলন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।
সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মালেকসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই দায়িত্ব পালন করেও অনেক শিক্ষক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। এ বৈষম্য দূর করতে শিক্ষকদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights