অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জোরপূর্বক অটো রিকশা থেকে নামিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোচালকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ করা হয় ওই নারীকে।

গণধর্ষণের শিকার ওই গৃহবধূ আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করলে অভিযানে নামে পুলিশ। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া, দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল, আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা, মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম।
জানা যায়, ওই গৃহবধূ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে আসামি কামরুলের অটো রিকশায় করো আড়াইহাজার রহিমদী এলাকায় কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে জানায় চালক কামরুল। এসময় নদের পাশে লুকিয়ে থাকা আরও তিনজন এসে কামরুলের সহযোগিতায় গৃহবধূকে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ করে। এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এহসান জানান, এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights