অতীতের সব রেকর্ড ছাড়িয়ে শান্তিপূর্ণ দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: বুলু

নোয়াখালী প্রতিনিধি

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই স্লোগান সামনে রেখে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

শনিবার (১০ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পার্থ সারথি গীতা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী রাম ঠাকুর আশ্রমে দেবীর আগমনী ও শুভ মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশ কোন সংখ্যালঘু বা সংখ্যাঘরিষ্ট কোন শব্দ নাই। আমার সবাই বাংলাদেশি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় এই বিশ্বাস ধারণ করতেন। আমরাও সেই আদর্শে বিশ্বাসী। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতির কথা বলেছেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব যেন সবাই নিরাপদে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পার্থ সারথি গীতা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি শ্রী পলাশ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights