অ্যাপল ওয়াচ ১০ দিয়ে শুরু হলো অ্যাপলের বার্ষিক আয়োজন

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের বহুপ্রতিক্ষিত আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ নামের এক বিশেষ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১১টায় এই শুরু হয়েছে। এই সিরিজের আওতায় আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন লঞ্চ করা হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় অ্যাপলের সেপ্টেম্বরের বিশেষ এ আয়োজন শুরু হয়েছে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এ আয়োজনের নাম রাখা হয়েছে ইটস গ্লো টাইম। সেখানে অ্যাপলের বিভিন্ন যন্ত্র ও সেবা কীভাবে মানুষের প্রতিদিনের জীবনকে আরও সহজ ও কর্মক্ষম করে তুলছে দেখানো হয়। এর পরই পর্দায় রঙধনুর বিশেষ নকশার পটভূমিতে উদ্ভাসিত হন অ্যাপল ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। সবাইকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন এই আয়োজনের। তিনি জানান, আজকের আয়োজনে অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও আইফোন নিয়ে বিভিন্ন ঘোষণা আসবে। আয়োজন শুরুই হয় অ্যাপল ওয়াচের ঘোষণা দিয়ে।

টিম কুকের পর পর্দায় দৃশ্যমান হন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস। অ্যাপল ওয়াচের প্রসঙ্গের অবতারণা ঘটান কুক। কুক অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তাঁরই প্রসঙ্গ ধরে সিরিজ ১০ স্মার্টঘড়ির নানা দিক তুলে ধরেন জেফ উইলিয়ামস। সিরিজ ১০-এর পর্দা এ যাবৎকালের অ্যাপল ওয়াচের মধ্যে সব থেকে বড়। মাপে ৩০ শতাংশ বড় এ পর্দায় আরও বেশিসংখ্যক ই-মেইল বা মেসেজ দেখতে পারবেন ব্যবহারকারীরা। ওয়াইড অ্যাঙ্গেল ও এলইডি ডিসপ্লেসহ এ ঘড়ির পর্দা ৪০ শতাংশ বেশি উজ্জ্বল। সংক্ষেপে ওয়াচ সিরিজ ১০-এর পর্দা আকারে বড় ও উজ্জ্বল এবং গঠনে পাতলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights