আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মিছিল
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী ‘‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিল করা হয় বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ ইব্রাহিম খলিল।
তিনি জানান, মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদিক্ষণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ, সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইব্রাহিম খলিল, সোহেল রানাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা।
