আজ ঢাকার বাতাসের মান কেমন?
অনলাইন ডেস্ক
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ রবিবার বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। অপরদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কায়রোর দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৩২ নম্বরে এবং দূষণ স্কোর ৬২ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারী বা ভালো মানের।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর ১৫৭ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এই শহরটির দূষণ স্কোর ১৫১ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এছাড়া চীনের সাংহাই চার আর ভারতের দিল্লি রয়েছে পাঁচ নম্বরে।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
