আবারও ভর্তি পরীক্ষায় ফিরছে সরকারি পলিটেকনিক

অনলাইন ডেস্ক

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। বর্তমান নিয়মে প্রথম পর্বের ভর্তিতে শিক্ষার্থীরা জিপিএ অনুযায়ী ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল। ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চাইছে কারিগরি বোর্ড।

গত ডিসেম্বরে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনায় বসে কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি সংশ্লিষ্ট সব প্রস্ততি সম্পন্ন করে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়। অনুমোদন মিললেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনরায় চালু করবে কারিগরি বোর্ড।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এটা নিয়ে কাজ করা যাবে। বোর্ডের চিন্তা হলো আগামী সেমিস্টার থেকেই শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights