আমদানিকারকদের জন্য ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা : শিল্পসচিব

অনলাইন ডেস্ক

আমদানিকারকদের জন্য সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

শিল্পসচিব বলেন, এ উদ্যোগের ফলে আমদানিকৃত পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ ব্যয় কমবে। একই সঙ্গে সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে ছাড়পত্র প্রদানের জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নিজে ব্যবসা করে না; বরং ব্যবসাবান্ধব নীতি সহায়তা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights