আমি কী ভুল করেছি; প্রশ্ন পৃথ্বীর

অনলাইন ডেস্ক

ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেছেন পৃথ্বী শ। জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর এবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও দল পাননি তিনি।

এক সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত খেলেছেন পৃথ্বী। ছিলেন দলের অন্যতম সেরা ক্রিকেটারও। অথচ এবার মেগা নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এর কারণ তার বাজে ফর্ম। আর আইপিএলের মতো লিগে দল না পাওয়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রল করছেন ক্রিকেট ভক্তরা।

ট্রলের শিকার হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘মানুষ যদি আমাকে নিয়ে মিম বানায়, তা আমিও দেখি। আমার মাঝেমধ্যে খারাপ লাগে। অনেক সময় মনে হয়, এটা ঠিক হয়নি, তার এভাবে বলা ঠিক হয়নি। যখনই আমাকে সবার সামনে দেখে, মানুষ আমাকে বলতে শুরু করে পৃথ্বী কী করছে, তার অনুশীলন করা উচিত। আর আমি ভাবছিলাম, আজ তো আমার জন্মদিন। আমি ভাবছিলাম, আমি কী ভুল করেছিলাম।’

আইপিএলে পৃথ্বী ম্যাচ খেলেছেন ৭৯টি, তাতে ২৩ গড়ে রানসংখ্যা ১৮৯২। পরিসংখ্যান বিবেচনায় খুব একটা খারাপও করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights